রাজ্যে আবার আসছে বৃষ্টি

1st January 2020 পশ্চিমবঙ্গ
রাজ্যে আবার আসছে বৃষ্টি


আবহাওয়াঃ নতুন বছরে ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। বুধবার রাত থেকে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলি। হতে পারে শিলাবৃষ্টি। বৃহস্পতিবার কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শীতের বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের জেলাগুলিও। শুক্রবার এবং শনিবার দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। মেঘলা আকাশের কারণে কিছুটা হলেও বেড়েছে তাপমাত্রার পারদ। তবে বৃষ্টি থামলেই সপ্তাহের শেষ থেকে তাপমাত্রা আবারও কমবে বলেই অনুমান আবহাওয়াবিদদের।

চলতি বছর রেকর্ড করেছিল গরম। শীতেরও ছন্দপতন যেন লেগেই রয়েছে। কখনও তাপমাত্রা ১১-র গণ্ডি ছুঁয়েছে তো আবার তার পরেরদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। যদিও উল্লেখযোগ্যভাবে কয়েক বছরের শীতলতার নিরিখে রেকর্ড করেছিল ৩১ ডিসেম্বর। গত ২৫ ডিসেম্বর আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বর্ষশেষেও যে বৃষ্টির আশঙ্কা ছিল না তা নয়। যদিও অবশেষে বৃষ্টির দেখা মেলেনি। পরিবর্তে শীতের হালকা রোদ গায়ে মেখে বর্ষশেষে চুটিয়ে মজা করেছেন হুজুগেরা। যদিও তাপমাত্রা বেড়েছে বেশ খানিকটা। কিন্তু নতুন বছরের শুরুতে আবারও বৃষ্টির ভ্রূকূটি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাত থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও। বৃহস্পতিবার সন্ধের পর থেকে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ অন্যান্য জেলাগুলি। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এছাড়াও শুক্রবার এবং শনিবার দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।





Others News

‘কাশ্মীরের ধৃত DSP সিং না হয়ে খান হলে কী হত?’, বিজেপিকে জিজ্ঞাসা অধীরের

‘কাশ্মীরের ধৃত DSP সিং না হয়ে খান হলে কী হত?’, বিজেপিকে জিজ্ঞাসা অধীরের


নিউজ ডেস্কঃ জঙ্গিদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে কাশ্মীরের ডি এস পি দেবেন্দ্র সিং। তাকে জেরা করে জানা গিয়েছে, এই কাজের জন্য ১২ লক্ষ টাকা নিয়েছিল সে। তদন্তে আরও জানা যায়, ২০০১ সালের সংসদ হামলার মূলচক্রী হিসেবে ফাঁসিতে ঝোলা আফজল গুরুকে দিল্লিতে এক জঙ্গিকে লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিল দেবেন্দ্র। সেই জঙ্গিই পরে সংসদে হামলা চালায়। শুধু এই ঘটনাই নয়, দীর্ঘদিন ধরে এভাবেই জঙ্গিদের সাহায্য করেছে সে। এই বিষয়গুলি প্রকাশ্যে আসার পরই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। সরাসরি প্রশ্ন তুলেছেন, ধৃত ডি এস পি দেবেন্দ্র সিং যদি শিখ না হয়ে মুসলিম হত তা হলে কী হত? এত বড় মাপের একজন পুলিশ আধিকারিক গ্রেপ্তার হওয়ার পরে পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার ফের তদন্ত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার এই বিষয়ে একাধিক টুইট করে কোনওভাবেই দেশের শত্রুদের যাতে ছাড়া না হয় তার পক্ষে জোরালো সওয়াল করেন লোকসভার বিরোধী দলনেতা। এক্ষেত্রে যেন তাদের ধর্ম ও সামাজিক পরিচয় কোনও প্রভাব ফেলতে না পারে সেকথাও উল্লেখ করেন। টুইট করে প্রশ্ন করেন, ‘দেবেন্দ্র সিংয়ের বদলে ওই ডিএসপি’র নাম যদি দেবেন্দ্র খান হত। তাহলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ -র ট্রোল রেজিমেন্টের আক্রমণ আরও তীব্র ও কৌতূকপূর্ণ হত। আমাদের দেশের শত্রুদের শরীরের রং, বর্ণ এবং ধর্ম নির্বিশেষে নিন্দিত হওয়া উচিত।’