সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করতে নির্দেশ জারি কেন্দ্রের

13th December 2019 ভারত
সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করতে নির্দেশ জারি কেন্দ্রের


বাংলা নিউজঃ দেশের সংবাদ মাধ্যমকে নিজেদের নিয়ন্ত্রনে রাখতে চায় কেন্দ্র । 

দেশ-বিরোধী ভাবনাকে যা প্রশ্রয় দেয়— এমন কিছু সম্প্রচার না-করার জন্য টিভি চ্যানেলগুলিকে গত রাতে চিঠি পাঠিয়ে সতর্ক করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। দেশের অখণ্ডতাকে আঘাত করার মতো কোনও বিষয়ও যাতে সম্প্রচারিত না হয়, তা-ও নিশ্চিত করতে বলা হয়েছে তাদের। 

আচমকা এমন নির্দেশিকায় সংবাদ জগতের পাশাপাশি চাঞ্চল্য শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। কারণ, ‘দেশ-বিরোধী’ বা ‘অখণ্ডতাকে আঘাত করার মতো বিষয়বস্তু’ বলতে কেন্দ্র ঠিক কী বলছে, চিঠিতে তার ব্যাখ্যা দেওয়া হয়নি। রাজনৈতিক বিরোধীদের একাংশের অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে উত্তর-পূর্ব-সহ দেশের বিভিন্ন প্রান্তের প্রতিবাদের ছবিটা যাতে ঠিকমতো বোঝা না-যায়, ঘুরপথে আসলে তা-ই নিশ্চিত করতে এই নির্দেশিকা জারি করেছে নরেন্দ্র মোদী সরকার। বিশেষত ওই বিলের বিরুদ্ধে প্রতিবাদে অসম ও ত্রিপুরার পরিস্থিতি যখন ইতিমধ্যেই অগ্নিগর্ভ। সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ । পুলিশের গুলিতে মৃত à§« জন ।  à¦¨à¦¿à¦‰à¦œ চ্যানেলকে সেখানকার সঠিক নিউজ না দেওয়ার বার্তা কি দিচ্ছেন মোদী সরকার ?





Others News

দেবেন্দ্রের মামলা এনআইএ-র হাতে

 দেবেন্দ্রের মামলা এনআইএ-র হাতে


নিউজ ডেস্কঃ হিজবুল মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে গ্রেফতার জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি দেবেন্দ্র সিংহের মামলা হাতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দেবেন্দ্র যে হিজবুল জঙ্গিদের নিরাপদে জম্মুতে নামিয়ে আনছিলেন তারা পাক-অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে হওয়া দু’টি অভিযানের প্রতিশোধ নিতে দিল্লি, পঞ্জাব অথবা চণ্ডীগড়ে বড় মাপের বিস্ফোরণের ছক কষেছিল। সূত্রের খবর, ধৃত ডিএসপি-কে কাশ্মীরে জিজ্ঞাসাবাদের পরে দিল্লিতে নিয়ে এসে ফের এক দফা জেরা করার পরিকল্পনা রয়েছে। এ দিকে গত বছর লোকসভা ভোটের ঠিক আগে পুলওয়ামায় আধাসেনার কনভয়ে বিস্ফোরণের সময়ে সেখানে দেবেন্দ্রের উপস্থিতি নিয়ে আজ তরজায় জড়িয়ে পড়ে কংগ্রেস ও বিজেপি। 

শনিবার কুলগামের কাছে ধরা পড়েছিলেন দেবেন্দ্রে নামে ওই অফিসার ও জঙ্গিরা। অভিযোগ, ধৃত জঙ্গিদের নিরাপদে জম্মুতে নিয়ে আসার জন্য জঙ্গি পিছু ১২ লক্ষ টাকা নিয়েছিলেন ওই অফিসার। গত ক’দিন ধরে উপত্যকায় প্রবল তুষারপাতের কারণে সড়কে যাতায়াত কার্যত বন্ধ রয়েছে। সূত্রের খবর, সে কারণে আপাতত কাজিগুণ্ডের কাছে রাখা হয়েছে ওই পুলিশ অফিসার ও জঙ্গিদের। স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, বিশেষ মর্যাদা লোপের পরে কাশ্মীরে নজরদারি বাড়ায় সমতলে হামলার ছক কষছিল ওই জঙ্গিরা। গোয়েন্দাদের একটি সূত্রের দাবি, হামলার পরিকল্পনায় দেবেন্দ্রের মোবাইল ফোনও ব্যবহার করে তারা। অন্য জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছাড়াও অস্ত্র-গোলাবারুদের জোগান সম্পর্কিত আলোচনা হয় ওই ফোনের মাধ্যমে। জঙ্গিদের সঙ্গে দেবেন্দ্রের ঘনিষ্ঠতা কোন পর্যায়ে গিয়েছিল, বাহিনীর আর কোনও অফিসার অর্থের বিনিময়ে জঙ্গিদের হয়ে কাজ করেন কি না তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্র জানিয়েছে, দেবেন্দ্রের নামে থাকা পুরনো অভিযোগের ফাইল খোলা হচ্ছে। ২০০১ সালে সংসদ হামলায় অন্যতম দোষী আফজল গুরু ওই কাণ্ডে দেবেন্দ্রের জড়িত থাকার অভিযোগ করেছিল। আফজলের অভিযোগ ছিল, দেবেন্দ্রের চাপে পড়েই তাকে সংসদ হামলাকারী এক জঙ্গির দিল্লিতে থাকা ও গাড়ির ব্যবস্থা করে দিতে হয়েছিল। আফজলের সেই পুরনো অভিযোগ খতিয়ে দেখছেন গোয়েন্দারা। জম্মু-কাশ্মীরের প্রাক্তন ডিআইজি ইশরার খানের কথায়, ‘‘ওই ব্যক্তির নামে তোলাবাজির অভিযোগ রয়েছে। কিছু পুলিশ অফিসার টাকার লোভে এই ধরনের কাজ করে বাহিনীর বদনাম করে।’’ আজই কেন্দ্র জানিয়েছে, দেবেন্দ্র সিংহ কোনও রাষ্ট্রপতি পদক পাননি। তবে ২০১৭ সালে পুলওয়ামাতে জঙ্গি দমনে সাহসিকতার জন্য রাজ্যস্তরে মেডেল দিয়ে সম্মানিত করেছিল জম্মু-কাশ্মীর প্রশাসন।