বিখ্যাত মানুষদের বিখ্যাত কিছু পরামর্শ

8th December 2019 শিক্ষা
বিখ্যাত মানুষদের বিখ্যাত কিছু পরামর্শ


১) আপনার আর নতুন করে হারানোর কিছু বাকি নেই। এই সমাজটা আপনাকে নগ্নভাবে দেখে নিয়েছে। তাই শুধু মনের কথা শুনুন। এগিয়ে যান। আপনার নগ্নতা ঠিক পোশাকে ঢেকে যাবে।---স্টিভ জোবস
২) আপনার শরীরই হোক অথবা মন, কোনও জায়গাতেই সীমাবদ্ধতা রাখবেন না। নিজেকে সীমার ওই পাশে নিয়ে যাওয়ার জন্য লড়াই কীসের! কোনও সীমাই তো নেই।---ব্রুস লি
৩) সহজভাবে ভাবাই ধর্ম। কোথাও কোনও মন্দিরের দরকার নেই। আমাদের মন আর শরীর, এই দুটোই আসলে মন্দির। এটাই বড় ধর্ম। এটাই বড় জীবনদর্শন।---দলাই লামা।
৪) শত্রুকে ক্ষমা করে দাও। কারণ, তুমি বড় মনের মানুষ তাই নয়। কারণ, শত্রুদের নিয়ে ভাববে, তুমি এতটা পিছিয়ে পড়া মানুষই তো নও।--- অস্কার ওয়াইল্ড
৫) আপনি তো মানুষ। পৃথিবীর সবথেকে শক্তিশালী অস্ত্রটা জন্মসূত্রে পেয়ে গিয়েছেন। অস্ত্রটা হল হাসি। আজ থেকে হাসতে থাকুন। আর হাসি দিয়েই গোটা পৃথিবীটা জয় করে নিন।---মার্ক টোয়েন
৬) তুমি স্বর্গে যেতে চাও? ওখানে ভাল আবহাওয়া-জলবায়ুই পাবে। আর নরকে গেলে? একজন ভাল সঙ্গী পেয়ে যাবে ঠিক।---জেরম কে জেরম
৭) একটা গাছ লাগানোর জন্য তোমার কাছে আদর্শ সময় ছিল, ঠিক ২০ বছর আগে। আবার গাছ লাগাতে চাও? তাহলে সঠিক সময় হবে এটাই। --- ও হেনরি
৮) মানুষের জীবনটা আসলে সাইকেল চালানোর মতো। তোমায় সবার আগে ভারসাম্য বজায় রাখতে হবে। যাতে তুমি পড়ে না যাও। কিন্তু মাথায় রেখো, তোমাকে এগিয়েও যেতে হবে একইসঙ্গে। ---- অ্যালবার্ট আইনস্টাইন
৯) তোমার জীবনের সবথেকে বড় ঝুঁকিটা হল এই যে, তুমি এখনও কোনও ঝুঁকি না নিয়ে বসে আছো। দিব্যি সময় চলে যাচ্ছে! ---কার্ল স্যাগান
১০) একটা জাহাজ ডকে থাকলে দারুণ লাগে দেখতে। নিশ্চিন্তও থাকা যায়। অন্তত ডুববে না। কিন্তু মাথায় রেখো, জাহাজটা সেইজন্য তৈরি হয়নি। --- জন এ সেড।





Others News

সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান


১। *অপারেশন ব্ল্যাকবোর্ড* - ১৯৮৭-৮৮ - প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে।

২। *জাতীয় সাক্ষরতা উন্নয়ন* - ১৯৮৮ - সাক্ষরতার হার বৃদ্ধি করা।

৩। *ন্যাশনাল লিটারেসি মিশন প্রোগ্রাম* - ১৯৮৮ - ১৫-৩৫ বয়স্ক ৮০ কোটি মানুষকে স্বাক্ষর করা।

৪। *জওহর রোজগার যোজনা* - ১৯৮৯ - গ্রামীণ বেকারদের কর্ম প্রদান।

৫। *নেহেরু রোজগার যোজনা* - ১৯৮৯ - শহরের বেকার সমস্যার সমাধান।

৬। *শহরের কর্ম মজুরি প্রকল্প* - ১৯৯০ - যে শহরে জনসংখ্যা ১ লক্ষের কম সেখানকার গরিবদের কাজের বিনিময়ে মজুরী ও অন্যান্য নুন্যতম ব্যবস্থার সংস্থান।

৭। *কর্ম নিশ্চয়তা প্রকল্প* - ১৯৯৩ - গ্রামে বছরে কমপক্ষে ১০০ দিনের কাজের নিশ্চয়তা প্রদান।

৮। *মহিলা সমৃদ্ধি যোজনা* - ১৯৯৩ - পোস্ট অফিসে টাকা জমা করতে মহিলাদের উৎসাহিত করা।

৯। *শিশুশ্রমিক দূরীকরণ প্রকল্প* - ১৯৯৪ - শিশুদেরকে ক্ষতিকারক শিল্প থেকে মুক্ত করে বিদ্যালয়ে নিয়ে আসা।

১০। *জাতীয় সামাজিক সাহায্য প্রকল্প* - ১৯৯৫ - দারিদ্রসীমার নীচে বসবাসকারীদের সাহায্য করা।

১১। *মিড ডে মিল স্কীম* - ১৯৯৫ - প্রাথমিক স্তরে শিক্ষায় পড়ুয়াদের উৎসাহ প্রদান ও মিড ডে মিল প্রদান।

১২। *জাতীয় বস্তি উন্নয়ন কর্মসূচী* - ১৯৯৬ - শহরের বস্তির উন্নয়ন।

১৩। *গণবন্টন ব্যবস্থা* - ১৯৯৭ - রেশনের মাধ্যমে চাল, গম, চিনি, কেরোসিন জনগণের কাছে সুষ্ঠভাবে বন্টন করা।

১৪। *অন্নপূর্ণা যোজনা* - ১৯৯৯ - পেনশনভোগী নন এমন বৃদ্ধ বৃদ্ধাদের মাসে ১০ কেজি করে খাদ্যশস্য বিতরণ।

১৫। *স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা* - ১৯৯৯ - গ্রামীন দারিদ্র ও বেকারত্বের দূরীকরণ এবং স্বনিযুক্তির প্রচলন।

১৬ । *জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা* - ১৯৯৯ - গ্রামে চাহিদাভিত্তিক পরিকাঠামো সৃষ্টি।

১৭। *প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা* - ২০০০ - গ্রামে ন্যূনতম পরিষেবা প্রদান।

১৮। *অন্ত্যোদয় অন্ন যোজনা* - ২০০০ - গরিবদের খাদ্যসুরক্ষা প্রদান।

১৯। *প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা* - ২০০০ - সমস্ত গ্রামের সংযুক্তিকরণ পাকা রাস্তা দিয়ে করা।

২০। *সর্বশিক্ষা অভিযান* - ২০০০ - ৬ থেকে ১৪ বছর বয়স্ক শিশুদের প্রাথমিক শিক্ষায় ৫ বছরের পূর্তিকরণ।