নো বল’ দেখার দায়িত্বও থার্ড আম্পায়ারের! আসছে নতুন নিয়ম ক্রিকেটে

5th December 2019 খেলা
নো বল’ দেখার দায়িত্বও থার্ড আম্পায়ারের! আসছে নতুন নিয়ম ক্রিকেটে


বাংলা নিউজঃ ফ্রন্ট ফুটের ‘নো বল’ নির্ধারণের দায়িত্ব মাঠের আম্পায়ারদের কাছ থেকে সরিয়ে টিভি আম্পায়ার অর্থাৎ থার্ড আম্পায়ারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা।

‘নো বল’ চিরদিনই ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ‘ফ্রি হিট’-এর নিয়ম আসার পর। তাছাড়া সীমিত ওভারের ক্রিকেটে যে কোনও ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে নো বলই। তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না আইসিসি। এবার প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত হবে ‘নো বল’। বোলারদের পা পপিং ক্রিজের বাইরে পড়ছে কিনা, পপিং ক্রিজের ভিতরে অন্তত পায়ের কিছুটা অংশ আছে কিনা, এসব আর দেখতে হবে না অন ফিল্ড আম্পায়ারকে। এসব প্রযুক্তির মাধ্যমে নির্ধারণ করবেন থার্ড আম্পায়ার। যদি, কোনওটা ‘নো বল’ হয়, তাহলে সেটা থার্ড আম্পায়ার ‘অন ফিল্ড আম্পায়ার’কে জানিয়ে দেবেন। এরপর তিনি ‘নো বল’-এর ইশারা করবেন এবং ফ্রি হিট দেবেন। ওই বলটিতে যদি কোনও ব্যাটসম্যান আউট হয়ে থাকেন তাহলেও তিনি ছাড় পেয়ে যাবেন। বৃহস্পতিবার আইসিসির তরফে এই নিয়মের কথা ঘোষণা করা হয়েছে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পরীক্ষামূলক ভাবে নয়া নিয়ম চালু করা হচ্ছে। যদি, এই পরীক্ষা সফল হয়, তাহলে আগামীদিনে সবরকমের ক্রিকেটেই এই নিয়ম চালু করতে চাইছে আইসিসি। 





Others News

বিরাট ও রাহুলের ব্যাটের জোরে ম্যাচ জিতলো ভারত

বিরাট ও রাহুলের ব্যাটের জোরে ম্যাচ জিতলো ভারত


বাংলা নিউজঃ শুক্রবার নিজামের শহরে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ২০৭ রান তোলার পর অতি বড় ভারতীয় সমর্থকও হয়তো ভাবেননি, টিম ইন্ডিয়া ৮ বল বাকি থাকতেই মাত্র ৪ উইকেটে ২০৯ রান তুলে ম্যাচ এত সহজে জিতে যাবে। আসলে বিরাট ক্রিজে থাকলে সবই সম্ভব। অসাধ্য সাধন করাই যে তাঁর নেশা। কোহলির দুরন্ত ব্যাটিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছে ক্যারিবিয়ান বোলারদের যাবতীয় প্রতিরোধ। লোকেশ রাহুলের গড়ে দেওয়া ভিতে জয়ের মিনার গড়েছেন কিং কোহলি। কব্জির মোচড়ে উইলিয়ামসের বলে ছক্কা হাঁকানোর পর তাঁর অভিব্যক্তি নজর কেড়েছে দর্শকদের। ছক্কা হাঁকিয়ে দলকে জেতানোর পর সিংহের মতো গর্জন করেছেন ‘রান মেশিন’। ৫০ বলে তিনি ৯৪ রানে অপরাজিত থাকেন। ৬টি করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি উপহার দিয়েছেন তিনি।