বাংলা নিউজ, ৪ ডিসেম্বর ২০১৯ঃ স্টিভ স্মিথকে টপকে বিরাট কোহালি আবার টেস্টের বিশ্বসেরা ব্যাটসম্যান। সদ্য প্রকাশিত আইসিসি-র প্রকাশিত ক্রমতালিকায় ৯২৮ পয়েন্ট পেয়ে ভারত অধিনায়ক এখন শীর্ষস্থানে। অজি তারকা স্মিথ পাঁচ পয়েন্ট কম পেয়ে ক্রমতালিকায় দু’ নম্বরে। প্রথম দশে রয়েছেন ভারতের তিন-তারকা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি এবং ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত দিন-রাতের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করায় কোহালি অজি তারকা স্মিথকে টপকে পৌঁছে যান এক নম্বরে।