ইতিহাসের কিছু প্রশ্ন উত্তর - WBCS

3rd December 2019 শিক্ষা
 ইতিহাসের কিছু প্রশ্ন উত্তর - WBCS


WBCS -     HISTORY 

1. নিম্নোক্ত দিল্লী সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ববিজয় করতে চেয়েছিলেন 

     (A) আলাউদ্দিন খিলজী     (B) গিয়াসউদ্দিন বলবন    (C) মহম্মদ বিন-তুঘলক    (D) এঁদের কেউই নন

 

2. ভারত-ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির (যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ 

   (A) মৌর্য যুগ      (B) গুপ্ত যুগ      (C)  পাল যুগ      (D)  দিল্লি সুলতানি

 

3. সুলতানি আমলে ইকতা বলতে বুঝাত

   (A) এক প্রকার অভিবাদন     (B) একজন গুরুত্বপূর্ণ কর্মচারী      (C)  কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান     (D) উপরের কোনটিই নয়

 

4. কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?  

    (A) 1807  খ্রীঃ   (B)  1809 খ্রীঃ     (C)  1811 খ্রীঃ    (D) 1813 খ্রীঃ

 

5. ফতেপুর সিক্রিতে ইবাদত খানা কী ছিল ?

   (A) বসবাসের জন্য সুরম্য অট্টালিকা    (B) সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ   (C) ভোজনালয়   (D)  উপরের কোনোটিই নয়

 

6. কোন বছর রেগুলেশন XVII বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল ?

   (A) 1829 খ্রীঃ     (B) 1830 খ্রীঃ     (C) 1835 খ্রীঃ    (D) উপরের কোনোটিই নয়

 

7. হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত ?

   (A) চীন     (B)  ইরান      (C)  রাশিয়া     (D)  সুমের

 

8. আলিগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল

   (A)  1868 খ্রীঃ    (B)  1875  খ্রীঃ     (C)  1883  খ্রীঃ      (D) 1906  খ্রীঃ

 

9. নাদীর শাহ ভারত আক্রমণ করেছিলেন

    (A) 1738 খ্রীঃ    (B) 1739 খ্রীঃ      (C) 1740 খ্রীঃ      (D) 1741 খ্রীঃ

 

10. মেগাস্থিনিস কে ছিলেন

    (A) সেলুকাসের দূত     (B)  চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী     (C)  গ্রিক পরিব্রাজক     (D) চিনা ভ্রমনকারী

 

11. হিমালয় হচ্ছে

   (A) ভঙ্গিল পর্বত     (B) স্তুপ পর্বত      (C) অবশিষ্ট পর্বত      (D) টেবিল ল্যান্ড

 

12. রাজতরঙ্গিনী কার লেখা 

   (A)  কৌটিল্য      (B)  মেগাস্থিনিস     (C)  কলহন      (D) এঁদের কেউ নন

 

13. কোন বছরে দিল্লি দরবারে ইংল্যান্ডের রাণীকে ভারত-সম্রাজ্ঞীরূপে ঘোষনা করা হয়েছিল ?

   (A)  1876-77 খ্রীঃ      (B) 1911  খ্রীঃ       (C) 1921  খ্রীঃ      (D)  উপরের কোনটিই নয়

 

14. নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরনা কে ছিলেন ?

  (A)  রামমোহন     (B) ডিরোজিও      (C)  দেবেন্দ্রনাথ      (D) ডেভিড হেয়ার

 

15. ‘সনাতনপন্থী সংস্কারক ’ কাকে বলা হয় ?

  (A)  বিদ্যাসাগর      (B)  স্বামী বিবেকানন্দ     (C) রামমোহন      (D) বি. জি. তিলক

 

16. টিপু সুলতানের রাজধানী ছিল   

  (A) মহীশুর     (B)  সেরেঙ্গাপট্টম     (C) শৃঙ্গেরী      (D)  বেলুড়

 

17.’ ভারতের অর্ধনগ্ন ফকির’ - ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন ?

  (A)  তেজ বাহাদুর সপ্রু      (B)  গান্ধীজি       (C)  মহম্মদ আলি      (D) বি. আর. আম্বেদকর  

 

18. স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা-সভাপতি কে ছিলেন ?

   (A) মতিলাল নেহরু      (B)  সি.আর.দাশ      (C)  রাজেন্দ্রপ্রসাদ     (D) রাজা গোপালাচারী

 

19. সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল

   (A) ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য    (B)  শাসন সংস্কারের জন্য    (C) শিক্ষা সংস্কারের জন্য     (D)  জেল কোড সংস্কারের জন্য

 

20. ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহন করেছিলেন ?

   (A)  লর্ড কর্নওয়ালিশ     (B) লর্ড বেন্টিঙ্ক     (C)  লর্ড রিপন     (D) লর্ড কার্জন

 

21. কোন গভর্নর জেনারেল-এর আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল  ?

   (A)  লর্ড রিপন    (B)  লর্ড ক্যানিং    (C) লর্ড ডালহৌসি    (D) লর্ড বেন্টিঙ্ক

 

22. মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করেছিল ?

     (A) অক্টোবর  1946   (B)  নভেম্বর  1946   (C)  ডিসেম্বর  1946   (D)  জানুয়ারী 1947

 

23. নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন ?

    (A) মধুসূদন দত্ত      (B) রেভ. জেমস লং      (C)  হারিস চন্দ্র মুখার্জী     (D) কালীপ্রসন্ন সিংহ

 

24. গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয় ?

    (A)  আইন অমান্য     (B)  অসহযোগ     (C) ভারত ছাড়     (D) নীল চাষের বিরুদ্ধে

 

25. নিখিল ভারতে ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?

    (A) লালা লাজপত রায়      (B) দেওয়ান চমনলাল     (C)  চিত্তরঞ্জন দাশ     (D) সুভাষ চন্দ্র বোস





Others News

সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান


১। *অপারেশন ব্ল্যাকবোর্ড* - ১৯৮৭-৮৮ - প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে।

২। *জাতীয় সাক্ষরতা উন্নয়ন* - ১৯৮৮ - সাক্ষরতার হার বৃদ্ধি করা।

৩। *ন্যাশনাল লিটারেসি মিশন প্রোগ্রাম* - ১৯৮৮ - ১৫-৩৫ বয়স্ক ৮০ কোটি মানুষকে স্বাক্ষর করা।

৪। *জওহর রোজগার যোজনা* - ১৯৮৯ - গ্রামীণ বেকারদের কর্ম প্রদান।

৫। *নেহেরু রোজগার যোজনা* - ১৯৮৯ - শহরের বেকার সমস্যার সমাধান।

৬। *শহরের কর্ম মজুরি প্রকল্প* - ১৯৯০ - যে শহরে জনসংখ্যা ১ লক্ষের কম সেখানকার গরিবদের কাজের বিনিময়ে মজুরী ও অন্যান্য নুন্যতম ব্যবস্থার সংস্থান।

৭। *কর্ম নিশ্চয়তা প্রকল্প* - ১৯৯৩ - গ্রামে বছরে কমপক্ষে ১০০ দিনের কাজের নিশ্চয়তা প্রদান।

৮। *মহিলা সমৃদ্ধি যোজনা* - ১৯৯৩ - পোস্ট অফিসে টাকা জমা করতে মহিলাদের উৎসাহিত করা।

৯। *শিশুশ্রমিক দূরীকরণ প্রকল্প* - ১৯৯৪ - শিশুদেরকে ক্ষতিকারক শিল্প থেকে মুক্ত করে বিদ্যালয়ে নিয়ে আসা।

১০। *জাতীয় সামাজিক সাহায্য প্রকল্প* - ১৯৯৫ - দারিদ্রসীমার নীচে বসবাসকারীদের সাহায্য করা।

১১। *মিড ডে মিল স্কীম* - ১৯৯৫ - প্রাথমিক স্তরে শিক্ষায় পড়ুয়াদের উৎসাহ প্রদান ও মিড ডে মিল প্রদান।

১২। *জাতীয় বস্তি উন্নয়ন কর্মসূচী* - ১৯৯৬ - শহরের বস্তির উন্নয়ন।

১৩। *গণবন্টন ব্যবস্থা* - ১৯৯৭ - রেশনের মাধ্যমে চাল, গম, চিনি, কেরোসিন জনগণের কাছে সুষ্ঠভাবে বন্টন করা।

১৪। *অন্নপূর্ণা যোজনা* - ১৯৯৯ - পেনশনভোগী নন এমন বৃদ্ধ বৃদ্ধাদের মাসে ১০ কেজি করে খাদ্যশস্য বিতরণ।

১৫। *স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা* - ১৯৯৯ - গ্রামীন দারিদ্র ও বেকারত্বের দূরীকরণ এবং স্বনিযুক্তির প্রচলন।

১৬ । *জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা* - ১৯৯৯ - গ্রামে চাহিদাভিত্তিক পরিকাঠামো সৃষ্টি।

১৭। *প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা* - ২০০০ - গ্রামে ন্যূনতম পরিষেবা প্রদান।

১৮। *অন্ত্যোদয় অন্ন যোজনা* - ২০০০ - গরিবদের খাদ্যসুরক্ষা প্রদান।

১৯। *প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা* - ২০০০ - সমস্ত গ্রামের সংযুক্তিকরণ পাকা রাস্তা দিয়ে করা।

২০। *সর্বশিক্ষা অভিযান* - ২০০০ - ৬ থেকে ১৪ বছর বয়স্ক শিশুদের প্রাথমিক শিক্ষায় ৫ বছরের পূর্তিকরণ।