অনশনকারী পার্শ্বশিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য সরকার

3rd December 2019 পশ্চিমবঙ্গ
অনশনকারী পার্শ্বশিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য সরকার


বাংলা নিউজঃ ক্লাস কামাই করে চাকরির স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে গত ১৯ দিন ধরে সল্টলেকে অনশনরত পার্শ্বশিক্ষকদের বিরুদ্ধে এবার শাস্তিমূলক পদক্ষেপের পথে হাঁটার ইঙ্গিত দিল প্রশাসন। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি করে যেভাবে তাঁরা স্কুলে হাজিরা না দিয়ে আন্দোলন করছেন, তাকে আর মোটেও ভালো চোখে দেখছে না নবান্ন। তাই স্কুলে অনুপস্থিত পার্শ্বশিক্ষকদের এবার শোকজ করার সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা শুভাঞ্জন দাস গত ২৯ তারিখ সব জেলার ডিআই’দের এক সার্কুলার পাঠিয়ে জানিয়েছেন, বিগত ১১ থেকে ২২ তারিখ পর্যন্ত যে সব পার্শ্বশিক্ষক আগাম না জানিয়ে বা বিনা অনুমতিতে স্কুলে অনুপস্থিত রয়েছেন, তাঁদের শোকজ করতে হবে। যাঁদের সন্তোষজনক জবাব মিলবে না, তাঁদের বিষয়টি তাঁর দপ্তরকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে ওই সার্কুলারে।





Others News

‘কাশ্মীরের ধৃত DSP সিং না হয়ে খান হলে কী হত?’, বিজেপিকে জিজ্ঞাসা অধীরের

‘কাশ্মীরের ধৃত DSP সিং না হয়ে খান হলে কী হত?’, বিজেপিকে জিজ্ঞাসা অধীরের


নিউজ ডেস্কঃ জঙ্গিদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে কাশ্মীরের ডি এস পি দেবেন্দ্র সিং। তাকে জেরা করে জানা গিয়েছে, এই কাজের জন্য ১২ লক্ষ টাকা নিয়েছিল সে। তদন্তে আরও জানা যায়, ২০০১ সালের সংসদ হামলার মূলচক্রী হিসেবে ফাঁসিতে ঝোলা আফজল গুরুকে দিল্লিতে এক জঙ্গিকে লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিল দেবেন্দ্র। সেই জঙ্গিই পরে সংসদে হামলা চালায়। শুধু এই ঘটনাই নয়, দীর্ঘদিন ধরে এভাবেই জঙ্গিদের সাহায্য করেছে সে। এই বিষয়গুলি প্রকাশ্যে আসার পরই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। সরাসরি প্রশ্ন তুলেছেন, ধৃত ডি এস পি দেবেন্দ্র সিং যদি শিখ না হয়ে মুসলিম হত তা হলে কী হত? এত বড় মাপের একজন পুলিশ আধিকারিক গ্রেপ্তার হওয়ার পরে পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার ফের তদন্ত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার এই বিষয়ে একাধিক টুইট করে কোনওভাবেই দেশের শত্রুদের যাতে ছাড়া না হয় তার পক্ষে জোরালো সওয়াল করেন লোকসভার বিরোধী দলনেতা। এক্ষেত্রে যেন তাদের ধর্ম ও সামাজিক পরিচয় কোনও প্রভাব ফেলতে না পারে সেকথাও উল্লেখ করেন। টুইট করে প্রশ্ন করেন, ‘দেবেন্দ্র সিংয়ের বদলে ওই ডিএসপি’র নাম যদি দেবেন্দ্র খান হত। তাহলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ -র ট্রোল রেজিমেন্টের আক্রমণ আরও তীব্র ও কৌতূকপূর্ণ হত। আমাদের দেশের শত্রুদের শরীরের রং, বর্ণ এবং ধর্ম নির্বিশেষে নিন্দিত হওয়া উচিত।’